ads

সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের ডাটাবেইজ তৈরিতে সহযোগিতা চাইলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

শেরপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সারাদেশে কর্মরত সাংবাদিকদের ডাটাবেইজ তৈরিতে সাংবাদিক-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওই সহযোগিতা কামনা করে বলেন, ডাটাবেইজ কার্যক্রম বেশ আগেই শুরু হলেও এখন পর্যন্ত সারাদেশ থেকে মাত্র ৩ হাজার ৫শ ফরম পাওয়া গেছে। যার মধ্যে ৮শ সঠিক হলেও বাকিগুলো ভুলে ভরা। তিনি বলেন, প্রেস কাউন্সিল এখন পর্যন্ত প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রটি দেখছে। সাংবাদিকতার অঙ্গনে শৃঙ্খলা ফেরাতে দ্রুতই ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও কাউন্সিলের আওতায় নেওয়ার চিন্তা চলছে। তিনি আরও বলেন, পেশায় যোগদানের আগে আইনজীবী ও চিকিৎসকদের সনদের প্রয়োজন হলেও সাংবাদিকতার ক্ষেত্রে আজও সেটি করা হয়নি। তাই একজন সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক করা হয়েছে। হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। কাজেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধের কোন বিকল্প নেই।

Shamol Bangla Ads

‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির আলোকে মূল বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।

Shamol Bangla Ads

প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, মনিরুজ্জামান রিপন, ইমরান হাসান রাব্বী, জাহিদুল খান সৌরভ প্রমুখ।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!