ads

মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ৩০, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ মেলার উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ওই মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, আদর্শ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।

দুদিনব্যাপী ওই মেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়। স্টলগুলোর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন তুলে ধরেন। মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শন,প্রকল্প মূল্যায়ন, আলোচনা, পুরস্কার বিতরণ ও পরিশেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে ঢাকা থেকে আগত বিজ্ঞান প্রযুক্তি ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি বিষয় প্রদর্শন করা হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Need Ads