ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারও সিলেটের অধিনায়ক মাশরাফি

খবর টি পড়েছেন : ৪০৩
এবারও সিলেটের অধিনায়ক মাশরাফি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাকিবের অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মাশরাফি বিন মর্তুজা যেহেতু রাজনীতি, জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনী এলাকা নড়াইলের উন্নয়ন কাজকর্ম নিয়ে ব্যস্ত বেশ অনেকদিন ধরেই। দলের সঙ্গে অনেক দেরিতে যুক্ত হয়েছেন।

Shamol Bangla Ads

তাই অনেকেরই ধারণা ছিল, হয়তো এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যেতে পারে শান্তকে। মাশরাফির মতোই রাজনীতিতে ব্যস্ত থাকা সাকিব আল হাসান ফরচুন বরিশালের নেতৃত্ব নেননি, তাই দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

সিলেটেও কি তেমনটাই হবে? না, তেমন হয়নি। সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ এবারও অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মাশরাফিকেই। বুধবার পড়ন্ত বিকেলে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠিত ব্যাটার মোহাম্মদ মিঠুনকে করা হয়েছে অধিনায়ক মাশরাফির ডেপুটি।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, কাগজে-কলমে শীর্ষ চারে না থাকলেও আগেরবার বিপিএলে চমক দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল মাশরাফির সিলেট। দেখা যাক, এবার মাশরাফি ম্যাজিকে কতদূর যেতে পারে দলটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ-১৬ ক্রিকেট : শেরপুর ভেন্যুতে ময়মনসিংহকে হারিয়ে শুভসূচনা… পরবর্তী সংবাদ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রস্তুতি : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads