ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক পৌর কাউন্সিলর তারেকের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৮০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান তারেক (৪৯) মারা গেছেন। ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তারেক স্ত্রী ও ৬ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

Shamol Bangla Ads

শনিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ এলাকা শহরের নাগপাড়া মহল্লায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপি নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আনোয়ারুল হাসান উৎপল, স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান প্রমুখ।

জানাজা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় অসংখ্য মানুষ অংশ নেয়। পরে চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নৌকার প্রার্থী হুইপ আতিককে সমর্থন দিলেন শেরপুরের বীর… পরবর্তী সংবাদ শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads