ads

বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বড়দিন উপলক্ষে ৪৯টি গির্জায় চাল বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উপলক্ষে উপজেলার ৪৯ টি গির্জায় সরকারিভাবে বরাদ্দকৃত আধা টন করে জেনারেল রিলিফ (জিআর) এর চাল বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে ওই চাল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।

Need Ads