ads

বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিফলে সৌম্যর সেঞ্চুরি, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৩৭
বিফলে সৌম্যর সেঞ্চুরি, বড় ব্যবধানে হারল বাংলাদেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

হারানো ফর্ম থেকে ফিরে প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন সৌম্য সরকার। বাংলাদেশের দলীয় সংগ্রহ যেখানে ২৯১ সেখানে একা সৌম্যই রান করেছেন ১৬৯ রান। তবে সৌম্যের এমন দিনে ম্যাচ জিততে পারল না বাংলাদেশ। উইল ইয়াং ও হেনরি নিকোলাসের দাপুটে ব্যাটিংয়ে ২২ বল বাকি রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল কিউইরা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটাও জিতেছিল নিউজিল্যান্ড।

Shamol Bangla Ads

২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রাচিন রবীন্দ্র। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করা রাচিনকে ফেরান হাসান মাহমুদ, দারুণ এক ক্যাচ নেন রিশাদ হোসেন। তার বিদায়ে ভাঙে ৬৬ বল স্থায়ী ৭৬ রানের জুটি। রাচিন রবীন্দ্রকে হারানোর পরও চলমান থাকে নিউজিল্যান্ডের ঝোড়ো ব্যাটিং। প্রথম উইকেট জুটিতে পঞ্চশের পর দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছাড়ানো জুটি পায় নিউজিল‍্যান্ড। দুর্দান্ত ব্যাটে সেঞ্চুরির পথে ছিলেন উইল ইয়াং। কিন্তু সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতেই হাসানের বলে রিশাদের ক্যাচে ফেরেন ইয়াং। তার বিদায়ে ভাঙে ১৩১ বল স্থায়ী ১২৮ রানের জুটি। ৯৪ বলে দুই ছক্কা ও আট চারে ৮৯ রান করেন ইয়াং।

টম ল্যাথামকে নিয়ে আরও একটি ৫০ রানের জুটি গড়েন নিকোলাস। নিজেও ছিলেন সেঞ্চুরির পথে। তবে মাইলফলক থেকে ৫ রান দূরে থাকতেই তাকে থামান শরিফুল। নিকোলস থামলেন ৯৫ রানে। শরিফুলের শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে রিশাদের হাতে ধরা পড়েন তিনি। বাকিটা পথ অনায়াসে পাড়ি দেন টম ল্যাথাম (৩৪) ও টম ব্লান্ডেল (২৪)। এতে ২২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় স্বাগতিকরা, সাথে নিশ্চিত করে সিরিজ জয়ও।

Shamol Bangla Ads

খরুচে বোলিংয়ে দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। অভিষেকে ৬২ রান দিয়ে উইকেটশূন‍্য লেগ স্পিনার রিশাদ হোসেন।

নেলসনে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারেই প্রথম আঘাত হানেন অ্যাডাম মিলনে। তার বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করা বিজয়, দলের রান তখন ১১। ৮ম ওভারে শান্তকে ফেরান জ্যাকব ডাফি। ৬ রান করে শান্ত ফিরেন নিকোলসের হাতে ক্যাচ দিয়ে। এরপর জ্যাকব ডাফির অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন লিটন। ফেরার আগে মাত্র ৬ রান করে যান তিনি। দুর্ভাগ্যের শিকার তাওহিদ হৃদয়ও। ব্যক্তিগত ১২ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন সৌম্যের সঙ্গে হাল ধরেন মুশফিক। জুটির পঞ্চাশ গড়ে দুজনেই এগিয়ে যাচ্ছেলিন সেঞ্চুরি জুটি গড়তে। কিন্তু দলীয় ১৭১ রানে মুশফিকের আউটে ভেঙে যায় সৌম্যের সঙ্গে তার ৯১ রানের জুটি। জ্যাকব ডাফির বলে টম ব্লান্ডেলের গ্লাভসে জমা হওয়ার আগে ৫৭ বলে পাঁচ চারে ৪৫ রান করেন মুশফিক।

মুশফিক ফিরলেও দুর্দান্ত ভূমিকা রেখেছেন সৌম্য। তিন তিনবার জীবন পেয়ে তুলে নেন ওয়ানডেতে নিজের তৃতীয় সেঞ্চুরি। শতকে যেতে তার লেগেছে ১১৫ বল। ২০১৮ সালের পর ওয়ানডেতে এটাই তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। সেই হিসেবে আরেকটি সেঞ্চুরি পেতে সৌম্যকে অপেক্ষা করতে হয়েছে পাঁচটি বছর। শতক পূরণ করেই থেমে থাকেননি তিনি, দলের বাকিরা যখন আসা-যাওয়ার মিছিলে ছিল তখন সৌম্য নিজের স্কোর নিয়ে গেছেন দেড়শ’র ওপারে। খেললেন ১৬৯ রানের স্মরণীয় এক ইনিংস। ১৫১ বলে তার এই ইনিংসটি সাজানো ছিল ২২ চার ও ২ ছক্কায়। তার অনবদ্য এক ১৬৯ রানের ইনিংসেই নিউজিল্যান্ডকে ২৯২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডাফি ও ওরুকি।

সৌম্যর সামনে সুযোগ ছিল ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের মালিক হওয়ার। তবে লিটনে না টপকাতে পারলেও ১৬৯ রান করা সৌম্য এখন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভাঙা হলো না ওয়ানডেতে লিটন দাসের ১৭৬ রানের রেকর্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৬৯ রানে থামলেন সৌম্য পরবর্তী সংবাদ কোপা আমেরিকাও খেলতে পারবেন না নেইমার!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads