ads

রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাকের পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার : ৩টি আসনে লড়বেন ১৫ জন

খবর টি পড়েছেন : ৯১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩ টি আসনে মোট বৈধ ১৬ জন প্রার্থীর মধ্যে সদর আসনের জাকের পার্টি মনোনীত প্রার্থী আহসানুল হক আকন্দ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ১৭ ডিসেম্বর রবিবার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া অন্য কোন আসনে আর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এতে জেলার ৩টি আসনে লড়বেন ১৫ জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

Shamol Bangla Ads

ভোটের লড়াইয়ে থাকা প্রার্থীরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনে বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), মো. মাহমুদুল হক মনি (জাতীয় পার্টি), বারেক বৈদেশী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (বিএনএম), আবুল কালাম আজাদ (বিএসপি), মো. ফারুক হোসেন (তৃণমূল বিএনপি) ও ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)।

এছাড়া শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থীরা হচ্ছেন বেগম মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), লাল মোহাম্মদ শাজাহান (জাসদ) ও সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (স্বতন্ত্র)।

Shamol Bangla Ads

শেরপুর-৩ আসনের প্রার্থীরা হচ্ছেন এডিএম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ), মো. সিরাজুল হক (জাতীয় পার্টি), মো. সুন্দর আলী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (স্বতন্ত্র) ও প্রকৌশলী মো. ইকবাল আহসান (স্বতন্ত্র)।

এদিকে আগামীকাল ১৮ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা শুরু করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় এক রাতে ৮টি গরু চুরি, আতঙ্কে কৃষক পরবর্তী সংবাদ শেরপুরের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads