ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের উইকেট

খবর টি পড়েছেন : ৫৩৩
ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের উইকেট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটকে ‘অসন্তোসজনক’ চিহ্নিত করে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। মঙ্গলবার আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেছে। ওই টেস্টের প্রায় দুই দিন বৃষ্টি, আলো স্বল্পতা ও ভেজা মাঠের কারণে খেলা বন্ধ ছিল। তারপরও পঞ্চম দিন দ্বিতীয় সেশনে ম্যাচের ফলাফল হয়ে যায়।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ রান করে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান করে বাংলাদেশ। কিউইরা জিতলেও ৬ উইকেট হারায়।

Shamol Bangla Ads

ওই টেস্টের উইকেট নিয়ে ম্যাচ রেফারি ডেভিট বুন আইসিসির কাছে তার রিপোর্ট পাঠান। আইসিসি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে মিরপুরের উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

রিপোর্টে ডেভিট বুন বলেছেন, ‘মিরপুরের আউটফিল্ড খুব ভালো ছিল। এমনকি বৃষ্টি হওয়ার পরও আউটফিল্ড যথেষ্ঠ ভালো ছিল। কিন্তু উইকেট দেখে মনে হয়েছে, তা ম্যাচ খেলানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। পিচ শক্ত ছিল না। প্রথম সেশনের পরই অসম বাউন্স শুরু হয়। মাঝে মধ্যে বল খুব লাফিয়ে উঠছিল। স্পিনারদের ডেলিভারি প্রায়ই ব্যাটারদের কাঁধের ওপর উঠছিল, আবার থেমে থেমে খুব নিচু হচ্ছিল।’

আইসিসি তাদের রিপোর্ট বিসিবি’কে পাঠিয়েছে। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাইলে ১৪ দিনের মধ্যে তা করতে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটি ডি মেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের উইকেট। ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর একটিভ থাকে। এই সময়ে ছয়টি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় ওই স্টেডিয়ামকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার জিতলেন আইসিসির পুরস্কারটি পরবর্তী সংবাদ তিন ফরম্যাটে সাকিবই অধিনায়ক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads