ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন সৌম্য-বিজয়রা

খবর টি পড়েছেন : ৫১২
নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন সৌম্য-বিজয়রা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টেস্ট সিরিজ শেষ না হতেই এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। ওই দলে রয়েছেন সদ্য সমাপ্ত সিরিজে না থাকা লিটন দাস, সৌম্য সরকার, আনামুল হক বিজয় ও আফিফ হোসেনরা।

Shamol Bangla Ads

প্রথম বহরে শনিবার রাত ১১ টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছেন ১৪ জন। তিনজন কোচিং স্টাফের সঙ্গে প্রথম বহরে নিউজিল্যান্ডে গেছেন ১১ ক্রিকেটার। টেস্ট সিরিজে না থাকা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনরা ছিলেন প্রথম বহরে। এছাড়া আছেন আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনরা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন এমন ক্রিকেটাররা দ্বিতীয় বহরে দেশ ছাড়বেন। আগামী সোমবার নিউজিল্যান্ডের বিমান ধরবেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা।

Shamol Bangla Ads

দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী সংবাদ বিপিএল শুরু ১৯ জানুয়ারি, ফাইনাল ১ মার্চ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads