ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

খবর টি পড়েছেন : ৫৩৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসির উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে মানবন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে নারী সমাবেশে ৭ কৃতী নারীকে সম্মাননা প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads