ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ময়মনসিংহে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে ৯ ডিসেম্বর শনিবার দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে কেন্দ্রের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার বলেন, নারীর মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বীর লক্ষ্যেই উপার্জনক্ষম হতে হবে নারীদের।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ শওকত হোসেন, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শাহরিনা জাহান। প্রশিক্ষণ কেন্দ্রের মেট্রন মোসাঃ মন্জুয়ারা খাতুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী ইশরাত জাহান তিন্নি, মাহিয়া আক্তার নাহি, আইরিন।

Shamol Bangla Ads

শেষে বেগম রোকেয়া নিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে রচনা প্রতিযোগীদের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ ছাড়াও জেলা প্রশাসন আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

Need Ads