ads

শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমী’র ২২তম বৈজ্ঞানিক সম্মেলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)তে ‘বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমী’ এর ২২তম বৈজ্ঞানিক সম্মেলন ৯ ডিসেম্বর শনিবার সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আধুনিক ও উচ্চতর গবেষণা ছাড়া টেকসই কৃষি উন্নয়ন সম্ভব নয়। টেকসই কৃষি উন্নয়নে শুধু কৃষি পন্য উৎপাদন বাড়ালে হবে না নিরাপদ কৃষি পন্য উৎপাদনের দিকে বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশের কৃষিতত্ত্ববিদগণ এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে পারে।তিনি কৃষি জমিতে সার, কীটনাশক,ছত্রাকনাশকের পরিমিত ব্যাবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যারা কৃষি সম্প্রসারণে কাজ করছেন তাদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমি (বিএসএ) এর সভাপতি ড. নূর আহম্মেদ খন্দকার এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো: উমর আলী এবং ইউজিসি প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা।

Shamol Bangla Ads

সম্মেলনে এফএও বাংলাদেশের সিনিয়র কারিগরি উপদেষ্টা জনাব সাসো মার্টিনভ সম্মানিত অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষিতত্ত¡ বিভাগের সাবেক শিক্ষক ও ফ্রিল্যান্স আন্তর্জাতিক কৃষি গবেষক ড. মইন-উস-সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম এর পরিচালক প্রফেসর ড.মাহফুজা বেগম এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমি (বিএসএ) এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবদুল কাদের । সম্মেলনে পাঁচ শতাধিক কৃষিতত্ত্ববিদসহ দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও স্বনামধন্য কৃষি বিজ্ঞানীগণ অংশ গ্রহণ করেন।

Need Ads