ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলা

খবর টি পড়েছেন : ৩৯৯
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কোন বল মাঠে গড়ায়নি এদিন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। দুপুর নাগাদ তা বাড়ে। এরপর দুপুর ২টা নাগাদ দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। আবহাওয়া ভালো থাকলে তৃতীয় দিনের খেলা ৯টা ১৫ মিনিটে শুরু হবে।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করলেও প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা কিউইরা প্রথম দিন ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

তৃতীয় দিন ইনিংস শুরু করবেন ১২ রান করা ড্যারেল মিশেল। তার সঙ্গী গ্লেন ফিলিপস। এর আগে দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) ব্যর্থ হয়েছেন। পরে হেনরি নিকোলস ১ রান, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য করে ফিরেছেন।

Shamol Bangla Ads

টস জিতে ব্যাটে নামা বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।

বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অন্য দিকে বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অলআউট হয়েও ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ পরবর্তী সংবাদ কিউইদের ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads