ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিম

খবর টি পড়েছেন : ৫৫১
জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের ৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। ২৪ নভেম্বর শুক্রবার বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পায় চলচ্চিত্রটি। ছবিটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা জিৎ। সিনেমায় জিতের সহশিল্পী হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

Shamol Bangla Ads

জিতের সঙ্গে অভিনয়ের বিষয়ে সংবাদমাধ্যমে মিম বলেন, জিৎ দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো আমার। দারুণ সহযোগিতাপরায়ণ মানুষ তিনি। কাজের সময় বোঝাই যায় না যে তিনি সুপারস্টার।’
পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তির দিন উপস্থিত ছিলেন না অভিনেত্রী মিম। এ জন্য অবশ্য সেদিনই দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘মানুষ’ সিনেমায় মিমকে অভিনয় করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি জিতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণ খুঁজতে মরিয়া। এই চরিত্রে অভিনয় করার আগে ভারতের পুলিশ সম্পর্কে জেনে নিয়েছেন মিম।

Shamol Bangla Ads

অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের পুলিশের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমি বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানি, কিন্তু ভারতের পুলিশ সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। এ বিষয়ে সঞ্জয় সমদ্দার দাদা আমাকে বেশ সাহায্য করেছেন।’

বর্তমানে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। ২০১৮-১৯ সালের সরকারি অনুদান পাওয়া এ সিনেমা নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। এতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার চরিত্রে অভিনয় করেছেন মিম। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছয় তারকার তিন নাটক দিয়ে ‘রোমান্টিক ড্রামা ফেস্টিভাল’ পরবর্তী সংবাদ তিশা-ফারুকী অভিনীত সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads