ads

বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আশরাফ আলী (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এই অর্থদণ্ড দেন। আশরাফ শ্রীবরদী উপজেলা বালিজুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। সংবাদ পেয়ে বুধবার বিকেলে বিজিবি, বন বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে মো. আশরাফ আলীর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার উত্তোলনকৃত বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া বলেন, জনস্বার্থে ও সরকারী সম্পদ রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads