ads

মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আঙুলের চোটে সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন দেশে

খবর টি পড়েছেন : ৪৩১
আঙুলের চোটে সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন দেশে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবি।

Shamol Bangla Ads

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি জয়ের পথে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৮ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়ে এ নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। দিল্লিতে তার একটি জরুরি এক্স রে হয় ম্যাচের পর। যেখানে নিশ্চিত হয় তার বাঁ পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’

Shamol Bangla Ads

বিশ্বকাপে আট ম্যাচের কেবল দুটিতে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ টিকিয়ে রাখতে হলে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ পরবর্তী সংবাদ অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে আফগানদের জয় কেড়ে নিলেন ম্যাক্সওয়েল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads