ads

শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ দলের এমন ভরাডুবির ‘পোস্টমর্টেম’ হওয়া উচিত : সুজন

খবর টি পড়েছেন : ৫০১
বাংলাদেশ দলের এমন ভরাডুবির ‘পোস্টমর্টেম’ হওয়া উচিত : সুজন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। সাত ম্যাচের মধ্যে কেবল একটি জেতায় এরই মধ্যে তারা বাদ পড়েছে সেমিফাইনালের দৌড় থেকে। সেরা আট দলের ভেতর থাকা নিয়েই এখন শঙ্কা। সেটা না থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

Shamol Bangla Ads

এমন নাজুক অবস্থায় শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে টিম হোটেলের বাইরে গণমাধ্যমের সামনে হাজির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার কাছে জানতে চাওয়া হয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে। সাংবাদিকেরা একপর্যায়ে জানতে চান, বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে।

এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তার প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’

Shamol Bangla Ads

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডকে উড়িয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা পরবর্তী সংবাদ ফখর আর বৃষ্টিতে জিতল পাকিস্তান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads