ads

মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি

খবর টি পড়েছেন : ৩৯২
২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ‘তালা’ খুলে ফুটবলে বিনিয়োগ করে চলেছে সৌদি আরব। উদ্দেশ্য ছিল ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া। প্রথমে ২০৩০ বিশ্বকাপের বিড ধরবে সৌদি, এমন শোনা গেলেও তারা ২০৩৪ পুরুষ আসরের বিশ্বকাপের জন্য বিড ধরে। ওই বিডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেতে যাচ্ছে সৌদি আরব। সংবাদ মাধ্যম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের সঙ্গে বিড ধরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মঙ্গলবার ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ফুটবল অস্ট্রেলিয়া বলেছে, ‘২০৩৪ সালের বিশ্বকাপ পাওয়ার জন্য আমরা বিডে অংশ নিচ্ছি না। এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছি।’ তারা বিড থেকে সরে আসায় সৌদিই এখন পেতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজনের সুযোগ।

২০২২ সালের বিশ্বকাপ হয়েছে কাতারে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এরপর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। ওই হিসেবে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশে হবে বলে জানিয়েছিল ফিফা।

Shamol Bangla Ads

ওই আসর পাওয়ার জন্য সৌদি আরব বিড ধরে। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া বিডে অংশ নেবে এমন ধারণাই পাওয়া গিয়েছিল। কিন্তু চলতি বছর যৌথভাবে নারীদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা তাসমান পাড়ের দেশটি বিডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিডে সৌদির অংশ নেওয়ার বিষয়ে এশিয়ান ফুটবল এসোসিয়েশনের একনিষ্ঠ সমর্থন ছিল। তারপরও মানবাধিকার ইস্যুতে সৌদির বিশ্বকাপ আয়োজনের বিড ধরাকে অনেকে বিতর্কিত বলে আসছিল। ফুটবলে তাদের অঢেল অর্থ বিনিয়োগকে ‘স্পোর্টসওয়াশ’ বলা হচ্ছিল। বিষয়টি নিয়ে সৌদির ক্রাউন প্রিন্ট মোহাম্মদ বিন সালমান বলেন, ‘স্পোর্টসওয়াশ করে যদি আমাদের জিডিপি ১% বৃদ্ধি পায়, তাহলে আমরা স্পোর্টসওয়াশ চালিয়ে যাবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝুঁকির মুখে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন পরবর্তী সংবাদ টপাটপ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads