ads

রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শকদের দুয়োধ্বনি, সাকিব বললেন ‘এটা আমাদের প্রাপ্য’

খবর টি পড়েছেন : ৪৬৬
দর্শকদের দুয়োধ্বনি, সাকিব বললেন ‘এটা আমাদের প্রাপ্য’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেদারল্যান্ডসকে ২২৯ রানে বেঁধে ফেলার পর জয় দেখতে পাচ্ছিল বাংলাদেশ। বিদেশ-বিভুঁইয়েও স্লোগানে মুখরিত হয়েছে গ্যালারি। লাল-সবুজ জার্সি পরে বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতে এসেছিলেন দর্শকরা। সাকিবদের কাছ থেকে তারা উপহার পেলেন হতাশার পরাজয়। কলকাতাতেও নিজ সমর্থকদের কাছে শুনতে হলো দুয়ো। সমালোচনা আর বিতর্ক মেনে নিয়ে সাকিব জানান, এটা তাদের প্রাপ্য।

Shamol Bangla Ads

বেশ কঠিন সময় পার করছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভারত বিশ্বকাপে সাকিব তো বটেই, বাংলাদেশ দলও পারফরম্যান্স দেখাতে পারছে না। ছয় ম্যাচে মাত্র ১ জয় টাইগারদের। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় আসেন সাকিব। এখানে এসে দুদিন অনুশীলন করেন ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। তবে দ্বিতীয় দিন অনুশীলনের পর মিরপুরের ইনডোর থেকে বের হওয়ার সময় দেশের ক্রিকেট সমর্থকরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ বলতে থাকেন।

এরপর বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে আউট হন সাকিব। ডাচদের বিপক্ষে আউট হয়ে ফেরার সময়ে ইডেন গার্ডেন্সে সাকিবকে আবারও দুয়ো দেন উপস্থিত দর্শকরা। ইতিহাসে কখনো এমন ঘটনার সাক্ষী হয়নি টাইগার দলপতি। এ নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। সাকিব অবশ্য বাস্তবতাকে মেনেই নিচ্ছেন। দর্শকদের এই অধিকার আছে বলেই মনে করেন তিনি।

Shamol Bangla Ads

দর্শকদের হতাশা স্বাভাবিক আখ্যা দিয়ে ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘হতাশাজনক। তারা (দর্শকরা) আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে, তাদের মতো করে বলার। তাদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, এটা (দুয়োধ্বনি) আমরা ডিজার্ভ করি।’

হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা, ‘কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের পরবর্তী সংবাদ নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স ট্রফি, অনিশ্চিত বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads