ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল-শান্তি সমাবেশ

রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সভা-সমাবেশের নামে বিএনপি- জামায়াত জোট মাননীয় প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইলসহ বিভিন্ন স্থানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন, পুলিশ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ বিশাল প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।

Shamol Bangla Ads

শনিবার দুপুরে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদ ও শান্তির স্বপক্ষে মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগরীর বিভিন্ন সড়কে মিছিল প্রদক্ষিণ করে টাউন হল মাঠে বিরোধী দলের মিথ্যাচার-গুজব-সন্ত্রাস-জঙ্গিবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মেয়র টিটু উন্নয়ন ও বিরোধী অপশক্তিকে রাজপথে প্রতিহত করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সংগ্রামে ময়মনসিংহ নগরীতে লাখো জনতার ঢল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনঃনির্বাচিত হওয়ার পূর্বাভাস বলে মন্তব্য করেন।তিনি কুচক্রী জামাত-শিবির ও বিএনপিকে কঠোর হস্তে দমনের হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত।

Shamol Bangla Ads

শনিবার ২৮ অক্টোবর নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে সভাস্থলে এসে হাজির হয়।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাকিল রানা চৌধুরী প্রবাল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাসুম, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads