ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-পুলিশ সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র

খবর টি পড়েছেন : ৫৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর বিজয়নগরে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা শুরু হয়।

Shamol Bangla Ads

অন্যদিকে রাজধানীর কাকরাইল জামে মসজিদ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটালে জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুড়ে। শনিবার দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে রাজধানীর কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা একটি বাস ও আটটি পিকআপ ভাঙচুর করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, শনিবার সকালে একটি বাস ও ৮টি পিকআপে করে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা কাকরাইলে নেমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাবেন এমন সময় বিএনপির সমাবেশ থেকে একজন আওয়ামী লীগের এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ… পরবর্তী সংবাদ সারাদেশে হরতাল ডাকল বিএনপি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads