ads

শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাচদের ২২৯ রানে আটকে দিল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৬১
ডাচদের ২২৯ রানে আটকে দিল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক অর্থে পুনে-চেন্নাইয়ের সঙ্গে ইডেন গার্ডেন্সের তফাত নেই। কাঁটা তারের এপার-ওপার আর একই ভাষা হলেও ইডেন গার্ডেন্সে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। তবে এই মাঠে পক্ষে দর্শক পেয়েছেন সাকিবরা। ভক্তদের সমর্থনে কিংবা পুঁচকে নেদারল্যান্ডসে পেয়ে জ্বলে উঠেছেন বোলাররা। ইনিংসের শেষ বলে ডাচদের অলআউট করেছেন ২২৯ রানে।

Shamol Bangla Ads

চমক দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া নেদারল্যান্ডস টস জিতে ব্যাট করতে নামে। দলের ৪ রানে তাসকিন ও শরিফুলের তোপে ফিরে যান দলটির দুই ওপেনার বিক্রমজিত সিং (৩) ও ম্যাক্স ওডড (০)। ওই ধাক্কা খানিকটা সামলে উঠলেও ৬৩ রানে মুস্তাফিজ ও সাকিবের বলে পরপর উইকেট হারায় ডাচরা। আউট হন ওয়েলসি বারাসি (৪১) ও কলিন আকারম্যান (১৫)।

পরে ছোট ছোট জুটিতে এগোতে থাকে নেদারল্যান্ডস। ১০৫ রানে পঞ্চম উইকেট হারানো দলটি দুইশ’ ছাড়ানো সংগ্রহ পেয়েছে অধিনায়ক স্কট এডওয়ার্ডের ব্যাটে। তিনি ৮৯ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। ছয়টি চার মারেন তিনি। এছাড়া সাইব্রেন্ট এংগেলব্রেচ্ট ৩৫ রান করেন। লগান ফন বিক ২৩ রানের কার্যকরি ইনিংস খেলেন।

Shamol Bangla Ads

আসরের আগের পাঁচ ম্যাচে ছাঁয়া হয়ে থাকা বাংলাদেশ দলের তিন পেসার তাসকিন-মুস্তাফিজ-শরিফুল দুটি করে উইকেট নিয়েছেন। এর মধ্যে ১০ ওভারে ৩৬ রান দেওয়া মুস্তাফিজ কাটার-স্লোয়ারে ছিলেন দুর্দান্ত। তার এক ওভারে লিটন স্লিপে ও মুশফিক উইকেটের পেছনে ক্যাচ না ফেললে তার উইকেট যেমন বাড়তে পারতো তেমনি ডাচরাও প্যাকেট হত দ্রুত। দলের হয়ে স্পিনার শেখ মাহেদী দুই উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন একটি উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেদারল্যান্ডসকে রেকর্ড ব্যবধানে হারের লজ্জা দিল অস্ট্রেলিয়া পরবর্তী সংবাদ রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে অস্ট্রেলিয়ার কাছে হার কিউইদের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads