ads

বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় ফিরে সাকিবের অনুশীলন

খবর টি পড়েছেন : ৪৮৫
ঢাকায় ফিরে সাকিবের অনুশীলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ দল যখন ধুঁকছে, তখন আচমকা ঢাকায় পা রেখেছেন টাইগার দলপতি। এসেই ছুটে গিয়েছেন মিরপুরে। যেখানে নিজের শৈশবের কোচের সঙ্গে করেছেন একান্ত অনুশীলন।

Shamol Bangla Ads

গতকাল মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। এমন হারের পরদিন বুধবার দলের সদস্যরা ছুটেছেন কলকাতায় পরবর্তী ম্যাচের গন্তব্যে। অন্যদিকে সাকিব আল হাসান ধরেছেন দেশের পথ।

এর আগেও বহুবার টুর্নামেন্ট ছেড়ে দেশে এসেছিলেন সাকিব। সেবার অ-ক্রিকেটীয় কাজেও ব্যস্ত ছিলেন বেশি। তবে আজ বুধবার ঢাকায় ফিরেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব। সেখানে তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে ব্যাটিং অনুশীলন করেন টাইগার অধিনায়ক। মিরপুর ইনডোরের ভেতরে আজ প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অবশ্য এদিন বল হাতে নেননি তিনি।

Shamol Bangla Ads

জানা গেছে, আগামী দুদিনও মিরপুরে লম্বা অনুশীলন সেশন করার কথা রয়েছে সাকিবের। সেখানে তিনি কাজ করতে পারেন ব্যাটিং-বোলিং সব নিয়েই।

অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে খোলাসা করে কিছু বলতে চাননি কোচ ফাহিম। তিনি বলেছেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ’

বিকেএসপিতে থাকাকালীন সময়ে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে সাকিবের। যে কারণে ফাহিমের সঙ্গে কাজ করতে ঢাকায় চলে এলেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫৬ করা সাকিব এই ‘বিশেষ অনুশীলনে’ নিজের ফর্ম ফেরাতে পারেন কি না, তাই এখন প্রশ্ন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেই মাহমুদউল্লাহই এখন সবার শীর্ষে পরবর্তী সংবাদ পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশ নারী দলের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads