ads

রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে র‌্যাব-১৪ কমান্ডারের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

খবর টি পড়েছেন : ৬১১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুরে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন র‌্যাব-১৪’র (ময়মনসিংহ) কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি ২২ অক্টোবর রবিবার রাতে শহরের বটতলা এলাকার ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের নান্দনিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-সভাপতি প্রবীর দাস গুপ্ত দেবু সহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেইসাথে তিনি দুর্গোৎসবে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ র‌্যাবের তরফ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখার আশ্বাস দেন।

ওইসময় তার সাথে র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ র‌্যাব ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এরপর তিনি শহরের গোয়ালপট্টি এলাকাস্থ গোপাল জিউর মন্দির ও নয়ানীবাজার এলাকাস্থ মা ভবতারা মন্দির অঙ্গনে স্থাপিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে ডিআইজির মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়… পরবর্তী সংবাদ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে সমাজকল্যাণ পরিষদের সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads