শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, পিডিবির আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ।
পরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দল্লাহ আল মাহমুদ ভুঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেইসাথে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদকেও বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ঝিনাইগাতী উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।




