ads

শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচ সেরা হয়ে সাকিবকে কৃতিত্ব দিলেন মিরাজ

খবর টি পড়েছেন : ৪৬৩
ম্যাচ সেরা হয়ে সাকিবকে কৃতিত্ব দিলেন মিরাজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অফ স্পিনের সঙ্গে আট নম্বরে দলের প্রয়োজন মিটিয়ে ব্যাটিং করবেন। সেভাবেই মেহেদী মিরাজকে প্রস্তুত করা হয়েছে। কিন্তু এশিয়া কাপে ও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিরাজ টপ অর্ডারে দারুণ ব্যাটিং করে জানান দিয়েছেন, তিনি এখন পরিপূর্ণ অলরাউন্ডার।

Shamol Bangla Ads

অধিনায়ক সাকিবসহ টিম ম্যানেজমেন্ট তার ওই পারফরম্যান্স ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রেখেছে। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে বল করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন মিরাজ।

এরপর ব্যাট হাতে দলের প্রয়োজনে তিনে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়েছেন ডানহাতি এই স্পিনার। চারে নামা শান্তর সঙ্গে ৯৭ রানের জুটি দিয়ে ১৫৭ রানের লক্ষ্য সহজ বানিয়েছেন। আউট হওয়ার আগে খেলেছেন ৫৭ রানের ইনিংস।

Shamol Bangla Ads

মিরাজই যে ম্যাচ সেরা হচ্ছেন এটা নিয়ে কোন সংশয় তাই ছিল না। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে মিরাজ ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যদের।

তিনি বলেছেন, ‘আমার জন্য অসাধারণ মুহূর্ত। গত কয়েক মাস খুব পরিশ্রম করেছি। কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দেব। তারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমি আটে ব্যাট করলেও আমাকে টপ অর্ডারে সুযোগ দিয়েছেন। আলাদা করে অধিনায়ককেও কৃতিত্ব দিতে হবে। উনি আমাকে ধারাবাহিক পারফরম্যান্স করার তাগিদ দিয়েছেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের পরবর্তী সংবাদ বিসিবি বলছে, সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সেরা সিদ্ধান্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads