ads

বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব অধিনায়কের সামনে সাকিব, ‘এখন বিশ্বকাপে দেখানোর সময়’

খবর টি পড়েছেন : ৫৭০
সব অধিনায়কের সামনে সাকিব, ‘এখন বিশ্বকাপে দেখানোর সময়’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর অল্প কিছু সময়ের অপেক্ষা। আগামীকাল আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। তার আগে টুর্নামেন্টের ঐতিহ্য মেনে আগের দিন হয়ে গেল ১০ দলের অধিনায়ক নিয়ে ‘ক্যাপ্টেন্স ডে’। বাংলাদেশ দল এই মুহূর্তে নিজেদের প্রথম ম্যাচ ভেন্যু ধর্মশালায় থাকলেও অধিনায়ক সাকিব আল হাসান আছেন আহমেদাবাদে।

Shamol Bangla Ads

ক্যাপ্টেন্স ডে সাকিবের জন্য নতুন না। এর আগে ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। এবারের এই আয়োজনে উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগান। সেখানেই সাকিবকে শাস্ত্রী প্রশ্ন করেন দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চাপের?

উত্তরে সাকিব সহজেই জানিয়েছেন, দলকে নেতৃত্ব দিতে কখনোই চাপ অনুভব করেন না তিনি। বরং অনুপ্রাণিত হন দলকে ভালো কিছু দেওয়ার ক্ষেত্রে।

Shamol Bangla Ads

‘না এমন (চাপ অনুভব) কিছু হয় না। বরং এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। ব্যক্তিগতভাবে আমি পরিসংখ্যানে খুব একটা নজর দিইনা। এটা আসলে দলে অবদান রাখার ব্যাপার। আমার কাছে দলই আগে। ক্যারিয়ারজুড়ে এটাই আমার মোটো (লক্ষ্য) ছিল।’

দল হিসেবে বাংলাদেশ এবার চোখ রেখেছে সেমিফাইনালের দিকে। সাকিবের কাছেও প্রশ্ন ছিল দল নিয়ে। উত্তরে টাইগার অধিনায়ক জানালেন সন্তুষ্টির কথা, ‘আমি মনে করি প্রস্তুতি ভালো হয়েছে। যদি ২০১৯ বিশ্বকাপ থেকে গত ৪ বছরের কথা বলি তাহলে আমরা বোধহয় ৩ বা ৪ নম্বরে থেকে শেষ করেছি, ওয়ানডে সুপার লিগে।’

‘দল হিসেবে আমরা খুব ভালো করেছি। এখন সময় বিশ্বকাপে নিজেদের দেখানোর। আমাদের দল প্রস্তুত। আর আমাদের দেশের মানুষও প্রত্যাশা করছে এমন কিছু করবো যা আগে করিনি।’ যোগ করেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবারের বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শচীন টেন্ডুলকার পরবর্তী সংবাদ কন্যার বাবা হলেন নেইমার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads