ads

বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।৪ অক্টোবর বুধবার সকালে চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

জেসমিন নেত্রকোনার পূর্বধলা এলাকার আবুল হোসেনের মেয়ে ও নকলার বন্দটেকি গ্রামের জানি মিয়ার ছেলে আশিকুর রহমান লাদেনের (৩৫) স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চাকরির সুবাদে জেসমিন ও লাদেনের পরিচয় ও প্রেমের সম্পর্ক শুরু হয় ঢাকায়। তারপর মাস দু’য়েক আগে বিয়ে করে তারা। বিয়ের পর লাদেন জানতে পারে এটা জেসমিনের দ্বিতীয় বিয়ে। তখন থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে।

Shamol Bangla Ads

এরই জের ধরে বুধবার সকালে জেসমিন স্বামীর বাড়িতে তার শয়নকক্ষে বাঁশের ধন্যার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আবু সাইম জানান, খবর পেয়ে জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads