ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

খবর টি পড়েছেন : ১,০৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বাবার সাথে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম কাজল (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে পৌর শহরের মোবারকপুর মহল্লায় মৃগী নদীতে ওই ঘটনা ঘটে। কাজল মোবারকপুর কইন্যাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

Shamol Bangla Ads

সে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছিল। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্র কাজলের সেনাবাহিনী চাকরি করার ইচ্ছে ছিল। তবে সে সাঁতার জানতো না। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মৃগী নদীতে বাবা আব্দুল কুদ্দুসের সাথে সাঁতার শিখতে যায় কাজল। নদীতে নেমে সাঁতার শেখার সময় হঠাৎ করেই কাজল বাবার হাত ফসকে পানিতে তলিয়ে যায়। পরে আব্দুল কুদ্দুসের ডাকচিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে কাজলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads