ads

শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৫৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

ওইসময় তিনি বলেন, বর্তমান সরকারের গৃহীত সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে শেরপুর জেলার প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। এতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সবাইকে এক যোগে কাজ করতে হবে। তাহলেই পেনশন স্কিম বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এতে করে সকল পর্যায়ের মানুষ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ পরবর্তী সংবাদ নকলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads