ads

বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বসতঘর থেকে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ

নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার গভীর রাতে তাকে পৌরশহরের দক্ষিন বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন পৌরশহরের দক্ষিন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাদিবাগত রাত সোয়া ১২টায় পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওইসময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্টাজ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়। এরপরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত ইমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads