ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হালুয়াঘাট সীমান্তে ২১টি চোরাই মহিষ জব্দ, মামলা দায়ের

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২১টি মহিষ ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উদ্ধার করে থানায় আটক রাখা হয়েছে। ওই ঘটনায় ৩ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

হালুয়াঘাটের ভুবনকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ সুরুজ আলী জানান, হালুয়াঘাট সীমান্তের কড়ইতলী এলাকা দিয়ে শনিবার ভোররাতে মহিষগুলো চোরাকারবারিরা ভারত থেকে এনেছে বলে স্থানীয় লোকজন তাকে জানান।

মহিষগুলোকে স্থানীয় মহিষলেঠী গ্রামের চোরাকারবারি হিসেবে পরিচিত গরু ব্যবসায়ী হীরা, বাবুল ও শহীদুলের বাড়িতে বেঁধে রাখে। তা দেখে স্থানীয় লোকের সন্দেহ হলে ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি অবহেলিত করেন।

Shamol Bangla Ads

এলাকাবাসী হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ জানালে শনিবার বিকেলে মহিষগুলোকে উদ্ধার করে থানা ক্যাম্পাসে আটক রাখা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো চোরাকারবারি গ্রেফতার না হলেও পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Need Ads