ads

মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির জন্য নকশা করা ৫৫০ কোটি টাকার বাড়িতে কী কী রয়েছে

খবর টি পড়েছেন : ৫০৭
মেসির জন্য নকশা করা ৫৫০ কোটি টাকার বাড়িতে কী কী রয়েছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পৌঁছার আগেই শুরু হয়েছে ‘মেসিম্যানিয়া।’ এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেসিকে নিয়ে উন্মাদনা। এবার এক ভক্তের পাগলামি যেন ছাড়িয়ে গেছে সবকিছুকেই। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের জন্য এবার রাজকীয় বাড়ির নকশা করেছেন এক স্থপতি। বাড়িটির দাম প্রায় ৫৫০ কোটি টাকা।

Shamol Bangla Ads

হোর্হে লুইস ভেলিজ নামে এক স্থপতি মেসির জন্য একটি বাড়ির নকশা করেছেন। সেই বাড়িটি হবে ‘এম’ আকৃতির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের নামের শুরু ইংরেজিতে হয় এম দিয়ে। রাজকীয় এই বাড়ির দাম ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৫৪৭ কোটি ১৩ লাখ টাকা। বাড়ির মেঝেতে সাদা রংয়ে লেখা থাকবে মেসির নাম। আর্জেন্টাইন এই ফুটবলারের বাড়িটি হবে এক দ্বীপে। বাড়িতে ২০টি গাড়ির গ্যারেজ থাকবে। তাছাড়া এই বাড়িতে থাকছে একটি করে গেমস রুম, হোম থিয়েটার, পুল ও একটি ফুটবল মাঠ। ফুটবল মাঠে মেসি ও তাঁর সন্তানেরা খেলতে পারবে।

ভেলিজ নামের স্থপতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়ির ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তাঁর পোস্টে মন্তব্য করতে বলেছেন। নিজের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে তিনি বলেছেন, ‘রাজকীয় এই ম্যানসন হবে তিন তলা বিশিষ্ট ও জাহাজ আকৃতির দ্বীপে হবে এই বাড়ি। প্রাইভেসিসহ মেসি সব ধরনের সুবিধাও পাবেন।’

Shamol Bangla Ads

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে অভিষেকেই গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মায়ামি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাধ্য হয়ে ব্যাটিং অর্ডারে পরীক্ষা চালাচ্ছে ভারত পরবর্তী সংবাদ এশিয়া কাপ শুরুর আগের দিন দল ঘোষণা শ্রীলংকার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads