ads

শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ নম্বর জার্সি পেয়ে ভিনি জানালেন, ‘রোনালদো আমার আইডল’

খবর টি পড়েছেন : ৯৫৬
৭ নম্বর জার্সি পেয়ে ভিনি জানালেন, ‘রোনালদো আমার আইডল’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাত নম্বর জার্সিটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে এই জার্সি পরেই রাজত্ব করেছেন তিনি। সেই জার্সি এখন পেয়েছেন দলটির ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। জার্সি পেয়েই ভিনিসিয়াস বললেন, রোনালদো আমার আইডল।

Shamol Bangla Ads

প্রাক্‌-মৌসুম প্রস্তুতির ম্যাচে ৭ নম্বর জার্সি পরেই খেলেছেন ব্রাজিল তারকা ভিনি। যিনি আগের ম্যাচগুলোতে ২০ নম্বর জার্সি পরে খেলতেন। মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানোয় রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি ভিনিকেই দিয়েছে রিয়াল।

নতুন এই জার্সি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিনি বলেছেন, ‘এই জার্সি পরতে পেরে আমি কৃতজ্ঞ। এর আগে অনেক কিংবদন্তি খেলোয়াড় এটি পরেছে। এটা আমার কাছে বিশাল কিছু। এই সংখ্যা শৈশব থেকেই আমার খুব পছন্দের।’

Shamol Bangla Ads

এই নম্বরটি রিয়ালের অনেক কিংবদন্তি গায়ে চড়ালেও ভিনির উচ্ছ্বাস মূলত রোনালদোর জন্য। ২৩ বর্ষী ভিনি বলেছেন, ‘আমি রোনালদোকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তার অনেক ভিডিও দেখেছি। ক্লাবে তিনি একটা নতুন যুগের শুরু করে দিয়ে গেছেন। আমার জন্য তিনি আইডল। রোনালদো অনেক শিরোপা জিতেছেন, তার কাছাকাছি যাওয়াও আমার জন্য বড় অর্জন।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনি। প্রথম তিনটি মৌসুম ধুঁকলেও এখন নিয়মিত গোলস্কোরার এই ফুটবলার। শেষ দুই মৌসুমে ২০ বা তার বেশি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২১-২২ মৌসুমে ২২ গোলের পাশাপাশি ২০ অ্যাসিস্ট, ২০২২-২৩ মৌসুমে ২৩ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৯ বছর পর শ্রীলঙ্কাকে ‘হোয়াইটওয়াশ’ করল পাকিস্তান পরবর্তী সংবাদ ৪ বছর পর ভারতের বিপক্ষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads