ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ‍শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১৯ জুলাই বুধবার বিকেলে শোভাযাত্রাটি কৃষ্ণচুড়া চত্বর থেকে শুরু হয়ে টাউনহলে শেষ হয়।

Shamol Bangla Ads

শোভাযাত্রার শুরুতে কৃষ্ণচুড়া চত্বরে আয়োজিত এক সমাবেশে ময়মনসিংহ মহানগরের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নিত হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি করে। তারা দেশকে পিছিয়ে নিতে চাইছে। আগামী নির্বাচনকে মাথায় রেখে জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নচিত্র বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এনে দিয়েছেন তাতে মানুষ আগামীর নির্বাচনে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

Shamol Bangla Ads

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, আল হোসাইন তাজ, শাহজাহান পারভেজ, হোসাইন জাহাঙ্গীর বাবু, আনোয়ারুল হক রিপন, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ তাজুল ইসলাম খোকন, মসিক প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, কাউন্সিলর সেলিনা আক্তার, আনোয়ারা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads