ads

মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে নয়া বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন ও জনগণের জন্য আন্তরিকভাবে নিরবচ্ছিন্ন কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ময়মনসিংহের ষষ্ঠ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তার জন্য সকল পর্যায়ের দায়িত্বশীল মানুষের সহযোগিতা প্রয়োজন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৭ জুলাই সোমবার দুপুরে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পৃথকভাবে মতবিনিময় সভায় নয়া বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময়ে অংশ নেন পরিচালক স্থানীয় সরকার মোঃ ফরিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, সিনিয়র সাংবাদিক অ্যাড. আবদুর রাজ্জাক, আবদুল হাসিম, জগদীশ চন্দ্র সরকার, আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, মোঃ নজরুল ইসলাম, বাবুল হোসেন, অমিত রায়, শরীফুজ্জামান টিটু, হারুনুর রশিদ, সাদিক হোসেন ও আল-আমীন প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা যানজটসহ ময়মনসিংহ বিভাগের নানা সমস্যা কথা তুলে ধরলে তা নোট নিয়ে আন্তরিকতার সাথে সমাধানের আশ্বাস দেন নয়া বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Need Ads