ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ কোরিয়ায় বন্যা: ৪৩০ মিটার গভীর টানেলের ভেতর আটকা অসংখ্য যানবাহন

খবর টি পড়েছেন : ৫৭৯
দক্ষিণ কোরিয়ায় বন্যা: ৪৩০ মিটার গভীর টানেলের ভেতর আটকা অসংখ্য যানবাহন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দক্ষিণ কোরিয়ায় গত চার দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার চেয়ংজু শহরে মাটির ৪৩০ মিটার গভীর টানেলের ভেতর আটকে পড়া যানবাহন উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। টানেলের ভেতর যানবাহন থেকে এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিবিসি, আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানেলের ভেতর ঠিক কতজন যাত্রী ও চালক আটকে আছেন সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ৬৮৫ মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভেতর অন্তত ১৫টি যানবাহন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়া জুড়ে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে মিহো নদীর তীর ধসে পড়ে। এতে গত শনিবার টানেল প্লাবিত হয়। টানেলটি খুব কম সময়ের মধ্যেই প্লাবিত হয়। ফলে যানবাহনগুলো বেরিয়ে যেতে পারেনি।
টানেল থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন ৯ জন যাত্রী। তাঁরা দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপকে বলেন, টানেলটি আরও আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টানেলের ভেতর আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

Shamol Bangla Ads

টানেলের ভেতর আটকা পড়াদের সন্ধান পেতে ছুটে আসছেন পরিবারের সদস্যরা। সন্তানের খোঁজে আসা এক ব্যক্তি ইয়ুনহাপকে বলেন, ‘আমি কোনো আশা দেখছি না। তবুও আমি এই জায়গা ছেড়ে যাব না। ঠান্ডা পানির ভেতর আমার সন্তানের যে কতটা কষ্ট হচ্ছে সেটা ভেবে আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় কয়েক হাজার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্য প্রায় ৬ হাজার ৪০০ জনকে তাদের নিজ বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবল পানির তোড়ে প্রায় ১৯টি গাড়ি ভেসে গেছে।

কোরিয়া রেলরোড করপোরেশন জানিয়েছে, তারা সব ধীরগতির ট্রেন ও কিছু বুলেট ট্রেনকে থামিয়ে দিচ্ছে। অন্য বুলেট ট্রেনগুলো ধীরগতির কাজের কারণে বিলম্বিত হতে পারে। এদিকে সরকারি সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী হান ডাক-সু সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদান, সরঞ্জাম সরবরাহ ও জনবল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউরোপজুড়ে তাপপ্রবাহ : ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট… পরবর্তী সংবাদ ভারতের উত্তরাখন্ডে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads