ads

বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের উত্তরাখন্ডে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

খবর টি পড়েছেন : ৫৭৩
ভারতের উত্তরাখন্ডে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের উত্তরাখন্ডের অলকানন্দা নদীর তীরে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্যটির চামোলি জেলায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

খবর পেয়ে পুলিশ বুধবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ ও সহযোগী বাহিনী হোমগার্ডের পাঁচ সদস্য রয়েছে বলে চামোলির এসপি প্রমেন্দ্র দোভাল জানান।

বিবিসি বলছে, ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে চামোলির পিপালকোটি গ্রামের কাছে সেতুর উপর পড়লে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

Shamol Bangla Ads

এসপি দোভাল বলেন, একজন প্রহরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন-খবর পেয়ে পুলিশ অলকানন্দার তীরে যায়। সেখানে মোট ২১ জনের বিদ্যৎস্পৃষ্ট হওয়ার এবং অনেকের আহত হওয়ার তথ্য পায়। এতে আহত ১৫ জন হাসপাতালে মারা যান। বাকিরা ‘গুরুতর আহত’ অবস্থায় চিকিৎসা নিচ্ছে।

ভারতে প্রায়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়। যেখানে অরক্ষিত বিদ্যুতের তার ও দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই গুরুতর দুর্ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ কোরিয়ায় বন্যা: ৪৩০ মিটার গভীর টানেলের ভেতর… পরবর্তী সংবাদ রাশিয়ার গ্রামে গুচ্ছ বোমা ‘হামলা’

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads