ads

শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোপজুড়ে তাপপ্রবাহ : ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

খবর টি পড়েছেন : ৬৪৮
ইউরোপজুড়ে তাপপ্রবাহ : ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউরোপের দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর বিবিসির
সতর্কবার্তায় বলা হয়েছে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সুস্থ লোকজনও অসুস্থ হতে পারেন। এজন্য আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতে এ সতর্কতা জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোদের মধ্যে বেরুতে নিষেধ করা হয়েছে। এছাড়া সূর্যের আলো এড়িয়ে চলতে বলা হয়েছে এবং বয়স্ক ও দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণ ইউরোপজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে।

Shamol Bangla Ads

এদিকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, আগামী সপ্তাহে ইউরোপে আরেকটি তাপপ্রবাহ হতে পারে। সে সময় ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হয়েছে। এতে দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটককেন্দ্র অ্যাক্রোপলিস শুক্রবার দর্শকদের জন্য বন্ধ ছিল। এ ছাড়া দেশটি দাবানলের ঝুঁকিতে আছে। তাপপ্রবাহে ২০২১ সালে বড় দাবানলের শিকার হয়েছিল গ্রিস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিস্তায় ঘণ্টায় ১ লাখ কিউসেক পানি ছাড়ছে ভারত পরবর্তী সংবাদ দক্ষিণ কোরিয়ায় বন্যা: ৪৩০ মিটার গভীর টানেলের ভেতর…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads