ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা থানায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৭৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা থানার অভ্যন্তরে জেলা পুলিশের উদ্যোগে দৃষ্টিনন্দন নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার বিকেলে নকলা থানা প্রাঙ্গনে ওই ব্যারাকের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

এর আগে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে নকলা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ। পরে পুলিশ সুপারকে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ; টিআই (প্রশাসন) আবু ছাইদ হিরণ, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের ভারপ্রাপ্ত টিআই (সার্জেন্ট) সালমান খান রাজনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধন শেষে নকলা হলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে কাঠ গোলাপের চারা রোপণ করেন শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ বছর পর চালু হলো নাকুগাঁও-ঢালু ইমিগ্রেশন, যাত্রী… পরবর্তী সংবাদ শেরপুরে দড়িতে বাঁধা প্রতিবন্ধী ইতি মনির চিকিৎসার দায়িত্ব…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads