শেরপুরের নকলায় ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। ৭ জুন বুধবার বিকেলে নকলা পৌরসভার ফেরুষা মহল্লার পাকা সড়ক সংলগ্ন রণি ট্রেডার্সের পেছনে থাকা একটি বাসা থেকে তাদের আটক করা হয। আটককৃতরা হচ্ছেন নকলা ইউনিয়নের নকলা উত্তর (ডাকাতিয়াকান্দা) গ্রামের হজরত আলীর ছেলে রুবেল মিয়া (৪৮) ও নকলা পৌরসভার ইশিবপুর মহল্লার আইরিন আক্তারের মেয়ে ইসরাত জাহান অন্তি (১৯)।

ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। জাহাঙ্গীর পৌর শহরের ফেরুষা মহল্লার আশরাফ আলীর ছেলে।
নকলা থানার এসআই পুলক চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল ও অন্তিকে আটক করা হয়। পরে রুবেলের কাছে থাকা ১০ পিস এবং অন্তির কাছে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় আরেক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে তাদের নামে থানায় মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




