ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ামিতেই যাচ্ছেন মেসি : বিবিসির প্রতিবেদন

খবর টি পড়েছেন : ৬৩২
মিয়ামিতেই যাচ্ছেন মেসি : বিবিসির প্রতিবেদন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগামী মৌসুম থেকেই আমেরিকান এই ক্লাবে দেখা যাবে কাতার বিশ্বকাপজয়ী মেসিকে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। বুধবার ব্রিটিশ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির সঙ্গে মিয়ামির চুক্তিতে অ্যাডিডাস ও অ্যাপলের ভূমিকা থাকবে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মেসি এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। তাই বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি হননি মেসি। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনকি মিয়ামিতে মেসি একটি বাড়ির মালিক, যা তিনি ভাড়া দিয়ে রেখেছেন।

তবে আরো একটি মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। শৈশবের ক্লাব বার্সায় ফিরতে মরিয়া থাকলেও সন্তোষজনক কোনও প্রস্তাব তিনি পাননি। বার্সেলোনা ক্লাবটির আর্থিক জটিলতা রয়ে গেছে এখনো। বিষয়টি নিয়ে মেসিও নাকি বিরক্ত। তাই প্রথমবারের মত ইউরোপের বাইরের কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

Shamol Bangla Ads

বার্সেলোনার হয়ে ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন মেসি। এরপর ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। দুই বছরের চুক্তি শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল : শেরপুরে উদ্বোধনী খেলায় হাজী…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads