ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বস’ হয়ে আবারও ফিরছেন জিৎ

খবর টি পড়েছেন : ৭৮২
‘বস’ হয়ে আবারও ফিরছেন জিৎ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার আসছে নতুন চমক। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা সিরিজ ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদন জানিয়েছে ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ।

Shamol Bangla Ads

‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ সিনেমাটি। সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন এই দুজনই। তাঁদের সঙ্গে এই ছবিতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়া। এবার সিরিজের তৃতীয় সিনেমাটি আসতে পারে।
প্রতিবেদনটি থেকে জানা গেছে ‘বস ৩’ সিনেমাটির পরিচালকের দায়িত্বে থাকবেন বাবা যাদব। যদিও সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রজেক্ট সারবেন বাবা যাদব। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ঘরানার হবে।

প্রসঙ্গত, নুসরাত এবং যশ দুজনেই এতদিন ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। যশকে এই বছর ‘ইয়ারিয়া ২’ সিনেমায় দেখা যাবে।অন্যদিকে জিৎ এবং সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি ইদে মুক্তি পায়। মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প।

Shamol Bangla Ads

অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবিতে জিৎ এর বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিৎ-এর সঙ্গে। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে বলিউড অভিনেতা রাহুল বোস রায়। ছবিতে জিৎ-কে দেখা গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে। চেকার্ড স্যুট, সিগার হাতে অভিনেতার এই লুক মন কেড়েছে দর্শকের। তেমনই ছবিতে জিৎ-সুস্মিতার রসায়নও মন কেড়েছে। দিন যত এগোচ্ছে ততই ‘চেঙ্গিজ’ ছড়িয়ে পড়ছে দর্শকদের হৃদয়ে। যা বাংলা ছবির জন্য ভালো একটি দিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজীবন সম্মাননায় ভূষিত হলেন আফজাল হোসেন পরবর্তী সংবাদ ঈদে মুক্তি মিছিলে এক ডজন সিনেমা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads