ads

মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজীবন সম্মাননায় ভূষিত হলেন আফজাল হোসেন

খবর টি পড়েছেন : ৫০৯
আজীবন সম্মাননায় ভূষিত হলেন আফজাল হোসেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অভিনেতা, বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা আফজাল হোসেন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে ৪ জুন তার হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।
আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমারা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের কারণে কলকাতার দর্শক নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের কাজের জায়গার ব্যাপ্তি যদি কলকাতায় বাড়ত তাহলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তিও বাড়ত। এটা আমার পর্যবেক্ষণ। যেহেতু আমাদের ভাষা একই।

Shamol Bangla Ads

আর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রদান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটা ভালো লাগার বিষয়। এদিকে আফজাল হোসেন এরইমধ্যে শেষ করেছেন তার পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এছাড়া তিনি সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে ‘অপরাজেয়’ সিনেমার কাজ ও হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রথমটিতে তার বিপরীতে আছেন দীপা খন্দকার এবং দ্বিতীয়টিতে তার বিপরীতে আছেন রোকেয়া প্রাচী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পুরস্কারের কোনো মূল্য নেই, অ্যাওয়ার্ডগুলো লবিংয়ের ফসল’ পরবর্তী সংবাদ ‘বস’ হয়ে আবারও ফিরছেন জিৎ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads