ads

রবিবার , ৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়ক লিটন, দুই নতুন মুখ

খবর টি পড়েছেন : ৪২৫
আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়ক লিটন, দুই নতুন মুখ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। রোববার ওই সিরিজের জন্য লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে আছেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্টের সহ-অধিনায়ক লিটন।

Shamol Bangla Ads

আফগানদের বিপক্ষে টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করলেও ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। এছাড়া দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। এর মধ্যে ২০ বছর বয়সী পেসার মুশফিক ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯ উইকেট নিয়েছেন। দীপু ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছেন। তিনি ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও দশ ফিফটিতে ১২শ’র উপরে রান করেছেন।

অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন। ফেরানো হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকেও।

Shamol Bangla Ads

বাংলাদেশের টেস্ট দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যাশেজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের পরবর্তী সংবাদ জেএফএ অ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে শেরপুরকে হারিয়ে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads