ads

শনিবার , ৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেএফএ অ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে টাঙ্গাইলকে হারিয়ে ভেন্যু ফাইনালে শেরপুর

খবর টি পড়েছেন : ১,০৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেএফএ অনুর্ধ্ব-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে শেরপুর ভেন্যুর ফাইনালে উন্নীত হয়েছে স্বাগতিক শেরপুর জেলা দল। ৩ জুন শনিবার দ্বিতীয় সেমিফাইনালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুরের মেয়েরা ৩-২ গোলে টাঙ্গাইল জেলাকে হারিয়ে ভেন্যু ফাইনাল নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

রবিবার কিশোরগঞ্জ জেলা বনাম শেরপুর জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় শেরপুরের স্ট্রাইকার ১০ নং জার্সিধারী ইউরেকা সাংমা প্রথম গোল করেন। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৮ মিনিটের সময় ইউরেকা সাংমা আরো একটি গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় শেরপুর জেলা দল। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে খেলা এগিয়ে যেতে থাকে। এর মধ্যে ২৩ মিনিটের মাথায় টাঙ্গাইলের উইংগার সীমা আক্তার গোল করে ব্যবধান কমিয়ে আনে। খেলার ৩১ মিনিটের সময় শেরপুরের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে হ্যান্ডবল হলে পেনাল্টি থেকে সীমা আক্তার আরো একটি গোল করলে ২-২ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে শেরপুরের স্ট্রাইকার ইউরেকা সাংমা আরো একটি ফিল্ড গোল করে হ্যাট্রিক পূর্ণ করে। পরবর্তী সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলের ব্যবধানে টাঙ্গাইলের বিপক্ষে জয়লাভ করে ফাইনালে উঠার উচ্ছ¡াসে আনন্দে মেতে ওঠে শেরপুরের মেয়েরা।

শেরপুর জেলা দলের কোচ গোলাম শাহরিয়ার রবিন ও ম্যানেজার মো. মজিবুর রহমান বলেন, আমরা এবার ঝিনাইগাতী উপজেলার গারো মেয়েদের নিয়ে টিম করেছি। মেয়েরা বেশ ভালো খেলেছে। তাদের অক্লান্ত পরিশ্রম ও ডেডিকেশনের ফলেই আমাদের এ জয় সম্ভব হয়েছে। আমরা আশা করছি, প্রতিপক্ষ যদি সঠিক বয়সের খেলোয়াড় থাকে তাহলে ফাইনালেও জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটি ফর ওমেন্স ফুটবলের ব্যবস্থাপনায় শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম আঞ্চলিক ভেন্যুতে ৫টি জেলা দল জেএফএ অ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় অংশগ্রহণ করছে। দলগুলো হলো-স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও নেত্রকোনা জেলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুরুজ, সম্পাদক মশিউর পরবর্তী সংবাদ অ্যাশেজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads