ads

মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুটিলা ইকোপার্কে চিড়িয়াখানার একমাত্র হরিণ জবাই, আটক ১

খবর টি পড়েছেন : ১,০৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনিচিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও বাদশা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। গত রবিবার রাতে হরিণ জবাই করার ঘটনার পর সোমবার সকালে বাদশা মিয়াকে আটক করে মঙ্গলবার শেরপুর আদালতে পাঠানো হয়েছে। আটককৃত বাদশা মিয়া উপজেলার বাতকুচি গ্রামের জাহেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

বন বিভাগ ও স্থানীয় সীত্রে জানা যায়, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা-ইকোপার্কের ভেতরে মিনিচিড়িয়াখানায় থাকা দুইটি হরিণের মধ্যে একটির মরদেহের অংশ বিশেষ পার্কের ভেতরেই পাওয়া যায় গত ৯ এপ্রিল। পরে ওই হরিণটি বন্য শিয়াল খেয়ে ফেলেছে বলে জানান বন কর্মকর্তারা।

পরে চিড়িয়াখানায় থাকা একটিমাত্র চিত্রাহরিণটি গত রোববার রাতে বাতকুচি নামাপাড়া এলাকার কতিপয় দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করার পর ভাগ-বাটোয়ারা করে নেয়। পরে সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামেন এবং সকালে বাতকুচি বাজার থেকে ওই গ্রামের বাদশা মিয়াকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকারোক্তি অনুযায়ী বাদশা মিয়ার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়। এদিকে প্রাপ্ত বয়স্ক হরিণটির ওজন প্রায় ৫০ কেজির উপরে ছিল। জবাই করার পর ৫০ কেজির মতো মাংস পাওয়া গেছে বলেও জানা গেছে ।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী শেরপুর আদালতে একটি মামলা করে মঙ্গলবার আটককৃত বাদশাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও হরিণ জবাইয়ের ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন… পরবর্তী সংবাদ শেরপুরে দুর্নীতি-জালিয়াতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে এবার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads