শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামেরকুড়া এলাকায় ওই মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক।

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, শেরপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ হোসেন।

উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ওই ৩ তলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।




