ads

মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হরণকারি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গায়েবী মামলায় গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরীর টাউন হল চত্বরে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় পদযাত্রাপুর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ।

Shamol Bangla Ads

পরে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Need Ads