ads

সোমবার , ১৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী কয়েদির আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৩৮৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মোছা. ফারজানা খাতুন (২২) নামের এক নারী কয়েদি আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ মে) দুপুর পৌনে ২টার দিকে কারাগারের ভেতরে টিনের ঘরের পেছনের অংশে এ ঘটনা ঘটে। ফারজানা খাতুন জামালপুরের সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী।

Shamol Bangla Ads

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফারজানা জামালপুর জেলা কারাগারের আসামি। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার হাত ও পায়ে প্লাস্টার করা ছিল। তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের দিকে জেলখানার ভেতরে চালা ঘরের পেছনের অংশে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দাম্পত্য কলহের জেরে ফারজানা খাতুন গত ৮ এপ্রিল নিজের আড়াই বছর বয়সী মেয়ে রিয়া মনিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে। হত্যার পরের দিন পুলিশ তাকে গ্রেপ্তার করে জামালপুর জেলা কারাগারে পাঠায়। ওই আসামি কারাগারে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য গত ২৮ এপ্রিল তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতায় জলবায়ু ঝুঁকি নিরসনে ব্রতী… পরবর্তী সংবাদ ২৫ জুনের মধ্য বাজেটের বিল নিষ্পত্তি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads